পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. চক্রবর্তী ইমনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর মিনিবাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সেটি আটকায়। তবে চালক গাড়িটি ফেলে পালিয়ে যান। পরে পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিনিবাসটি জব্দ করে।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে। পলাতক চালককে আটক করতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।
চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলে চড়ে একসঙ্গে বাড়ি ফিরছিলেন দুই বন্ধু ইমন ও নয়ন। কিন্তু বাড়ি ফেরা হলো না ইমনের। শনিবার (১০ জানুয়ারি) রাত ৮টার দিকে চট্টগ্রামের পটিয়া উপজেলার ইন্দ্রপুল বাইপাস এলাকায় মিনিবাসের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয়েছে ইমতিয়াজ মাহমুদ ইমনের।